eMartBay | Easy Online Shop
Cart 0

Terms of Service

আমাদের সেবাসমূহ ব্যবহারের নিয়ম ও শর্তাবলী

eMartBay.com ব্যবহার করার জন্য আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। আমরা সরাসরি ইমপোর্টার হিসেবে আপনাকে সেরা পণ্য ও স্বচ্ছ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

১. পণ্যের সঠিকতা ও মান

আমরা সরাসরি ইমপোর্টার থেকে পণ্য সংগ্রহ করি এবং কোনো লোকাল নন-কোয়ালিটি পণ্য বিক্রি করি না। তবে টেকনিক্যাল কারণে স্ক্রিনে পণ্যের রঙ সামান্য ভিন্ন হতে পারে।

২. মূল্য ও পেমেন্ট

eMartBay যেকোনো সময় পণ্যের মূল্য পরিবর্তনের অধিকার রাখে। আমরা ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট উভয় সুবিধা প্রদান করি। ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী নির্ধারিত হবে।

৩. ডেলিভারি শর্তাবলী

নারায়ণগঞ্জ এবং ঢাকার ভেতরে সাধারণত ২৪-৪৮ ঘণ্টার মধ্যে এবং ঢাকার বাইরে ২-৫ দিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়। অনিবার্য কারণে ডেলিভারিতে বিলম্ব হলে গ্রাহককে অবহিত করা হবে।

৪. অর্ডার বাতিল ও রিফান্ড

পণ্য স্টকে না থাকলে eMartBay যেকোনো অর্ডার বাতিলের ক্ষমতা রাখে। এক্ষেত্রে অগ্রিম পেমেন্ট করা থাকলে তা ২ -৫ কার্যদিবসের মধ্যে রিফান্ড করা হবে।

৫. ব্যবহারকারীর আচরণ

আমাদের ওয়েবসাইট কোনো অবৈধ কাজে ব্যবহার করা যাবে না। ভুল তথ্য প্রদান বা সাইটের ক্ষতি সাধনের চেষ্টা করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

Last Updated: January 2026

© eMartBay.com | All Rights Reserved